শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৬:০৮

জামালপুরে চাঁদাবাজি করার অভিযোগে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শাহাপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শহর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান।

পরে নজরুল ইসলাম জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর