শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৫:২৯

রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামীসহ সাধারণ মানুষ।

শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।

এমন কয়েকজন ভুক্তভোগী জানান, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আন্দোলন আমাদের জন্য চরম ভোগান্তি নিয়ে এসেছে।

বাড্ডা থেকে উত্তরা যাওয়া এক যুবক বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে।পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে।

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় কেন যে এতো দাবি-দাওয়ার আন্দোলন চলে! এতে যে আমাদের কত কষ্ট হয়, তারা কেউ বোঝে না।

এদিকে ইউআইইউর শিক্ষার্থীদের দাবি, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের পদত্যাগের দাবিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকারী ২০ জনের বেশি শিক্ষার্থীকে অবৈধভাবে বহিষ্কার করেছে ইউআইইউ কর্তৃপক্ষ।

তারা কয়েক দফা ইউজিসিতে স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

মূলত, গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর