শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বেআইনি কাজের অভিযোগ, শাহরুখের মান্নাতে প্রশাসনের হানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৪:৫৯

বলিউড কিং খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ যেন এক আবেগের নাম। জন্মদিন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে শাহরুখকে একঝলক দেখার আশায় হাজার হাজার ভক্ত ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে। তবে সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে পালি হিলের একটি আবাসনে উঠেছেন শাহরুখ খান। কারণ তার এই রাজপ্রাসাদে সংস্কারের কাজ চলছে।

কিন্তু এরই মধ্যে বিতর্কে নাম জড়িয়েছে শাহরুখের এই প্রাসাদটির। শোনা যাচ্ছে, নিয়মবহির্ভূত কাজের অভিযোগে মান্নাতে হাজির পৌরসভার কর্মকর্তারা।

মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবারসহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ।

কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন- এমনই অভিযোগ। যদিও শাহরুখ খানের টিমের দাবি, সব কাজই হচ্ছে নিয়ম মেনে, যথাযথ অনুমতিপত্র হাতে রেখেই। বাদশার সেক্রেটারি পূজা দাদলানি গোটা ব্যাপারটি অস্বীকার করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, ‘বেআইনি কাজের কোনো প্রশ্নই নেই।

সব কাজ হচ্ছে যথাযথ নির্দেশিকা মেনে।

বন দপ্তরের এক কর্মকর্তা জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ একযোগে শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা। ‘অভিযোগের ভিত্তিতেই এই জায়গার পরিদর্শন হয়েছে। এখন আমরা রিপোর্ট তৈরি করছি।

বৃহন্মুম্বই পুরসভার টিম আমাদের সহায়তার জন্যই ছিল।

জানা গেছে, অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী সন্তোষ দাউন্ডকার। প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী ওয়াই পি সিংয়ের দাবি, ২০০৫ সালে যেভাবে মন্নতের ভিতরে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে তা একত্র করে বিলাসবহুল প্রাসাদ বানানো হয়েছে, তা আদতে নগরোন্নয়ন আইন লঙ্ঘনের শামিল। তাঁর মতে, নগর-ভূমিসীমা আইন কার্যকর নাকি কার্যকর হয়নি।

এবার মালিকদের সেই ফ্ল্যাটগুলো ফিরিয়ে আনতে হবে আইনি কাঠামো মেনে, যাতে শহরের হাউজিং লক্ষ্যপূরণ হয়। এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যান ‘মান্নাত’ পরিদর্শনে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর