শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সবার নজর ইরানে, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৪০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৮:২৫

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে যত বেশি মনোযোগ আকর্ষণ করছে, গাজা পরিস্থিতি ততটাই আড়ালে পড়ে যাচ্ছে। এ অবস্থায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (১৯ জুন) বিমান হামলা ও গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর হামলা চালানোর ঘটনাও ঘটেছে দিনের বিভিন্ন সময়ে।
গাজার মধ্যাঞ্চলে সালাউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত ১৪ জন। এ ঘটনায় প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এলাকাটি সক্রিয় যুদ্ধক্ষেত্র হিসেবে বহুবার চিহ্নিত করে সতর্কতা দেওয়া হয়েছিল।

সেনাদের দিকে লোকজন অগ্রসর হওয়ায় তারা ‘সতর্কতামূলক’ গুলি ছোড়ে। তবে এতে হতাহতের বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেছে আইডিএফ।

এ ছাড়া বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে জানানো হয়, মাঘাজি শরণার্থীশিবির, জেইতুন এবং গাজা শহরের কিছু এলাকায় ঘনবসতিপূর্ণ বাড়িঘর লক্ষ্য করে চালানো বিমান হামলায় মারা গেছেন অন্তত ২১ জন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শিবিরেও বোমাবর্ষণে নিহত হয়েছেন ৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মে মাসের শেষদিক থেকে ত্রাণ সরবরাহ আংশিকভাবে শুরু হলেও, খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩৯৭ জন, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘যারা বোমায় মারা যায়নি, তারা মারা যাচ্ছে ক্ষুধায়। যে বস্তা আটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, সেখানেই গড়িয়ে পড়ছে তাদের রক্ত।’

আদেল নামে এক বাসিন্দা রয়টার্সকে বলেন, ‘মানুষ প্রতিদিন খাবারের খোঁজে বের হচ্ছে, জানে না আর ফিরতে পারবে কি না।’

বর্তমানে ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের মাধ্যমে অধিকাংশ ত্রাণ বিতরণ করা হচ্ছে।

মার্কিন কোম্পানিগুলোর সহায়তায় পরিচালিত এসব কেন্দ্র রয়েছে ইসরায়েলি সেনাদের কড়া নজরদারিতে। তেল আবিবের দাবি, এ ব্যবস্থার মাধ্যমে তারা নিশ্চিত করছে যেন ত্রাণ হামাসের হাতে না যায়।

অন্যদিকে, হামাস বলছে, তারা ত্রাণ চুরি করছে না, বরং ইসরায়েলই সাধারণ মানুষের ক্ষুধাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি এক্সে দেওয়া এক পোস্টে গাজায় বর্তমান ত্রাণব্যবস্থাকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে এর কড়া সমালোচনা করেন।

এদিকে গাজার সাধারণ মানুষের অভিযোগ—ইরান-ইসরায়েল উত্তেজনার পেছনে ঢাকা পড়ে যাচ্ছে তাদের করুণ বাস্তবতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর