শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফের অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে দূরত্ব?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৮:১৯

গেল বছর বেশ লম্বা একটা সময় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল, যা নিয়ে চর্চার অন্ত ছিল না। পরে সেই জল্পনায় জল ঢেলে দিয়ে বিশ্ব সুন্দরী জানান দিয়েছিলেন যে তাদের দাম্পত্য অটুট।

কিন্তু গতকাল অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন দম্পতির অনুরাগীরা। সব কিছু ছেড়ে দিয়ে হারিয়ে যেতে চাইছেন অভিনেতা। প্রশ্ন উঠছে, ফের কি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যকলহ শুরু হয়েছে?

অভিষেক লিখেছেন, ‘আমি একবার হারিয়ে যেতে চাই। ভিড়ের মাঝে ফের নিজেকে খুঁজে পেতে চাই। নিজের কাছে যা ছিল, তা সব কাছের মানুষজনদের দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় শুধুই নিজের জন্য রাখতে চাই।

’তবে কি অভিষেক একাকী হতে চাইছেন? কাছের মানুষদের থেকে দূরে সরে গিয়ে কেন একা হতে চাইছেন তিনি? এমন প্রশ্নই উঠছে।

অনুরাগীদের প্রশ্ন, ‘ফের কি ঐশ্বর্যার সঙ্গে দাম্পত্য ভাঙতে চলেছে অভিষেকের?’ তবে অনেকেই নেতিবাচক চিন্তা মাথায় আনতে রাজি নন। তাদের মতে, অভিষেক নিশ্চয়ই নতুন কোনও ছবির জন্য এমন কোনও ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, গেল বছর আম্বানিদের বিয়ের আসর থেকে শুরু হয়েছিল বচ্চনদম্পতির বিচ্ছেদের জল্পনা।

সেই বিয়ের আসরে আলাদাভাবে প্রবেশ করেছিলেন তারা। তার পরে দীর্ঘ দিন তাঁদের একসঙ্গে দেখা যায়নি। কিন্তু কিছু দিন আগে কান চলচ্চিত্র উৎসবে সমস্ত জল্পনা ধুয়ে-মুছে সাফ করে দিয়েছেন তিনি।

সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাঁকে।
অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্ক অটুট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর