শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক মাস পর কাজে ফিরলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৮:২১

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গত মাসের (১৮ মে) বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এদিকে কারামুক্ত হওয়ার এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন, ‘১ মাস পর...।’ শেয়ার করা ছবিগুলোতে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন। নুসরাত ফারিয়ার প্রকাশিত ছবিতে দেখা গেছে তিনি একটি মাইক্রোফোনের সামনে। অর্থাৎ এক মাস পর তিনি কাজে ফিরলেন। তাকে দেখা গেল তিনি ডাবিং করছেন।

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও, কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না।’ আরেকজনের কথায়, ‘খুবই চমৎকার লাগছে, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল।

’আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ ছাড়া নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর