শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

থেমে থেমে বৃষ্টি চলবে কত দিন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৮:১২

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী রবিবার (২২ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া টানা বর্ষণে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ৪ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (শুক্রবার পর্যন্ত) পূর্বাঞ্চলের ফেনী জেলার মুহুরী নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার সারিগোয়াইন, সুনামগঞ্জ জেলার যাদুকাটা ও নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এ সময় এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দেশে মূলত বর্ষার বৃষ্টিপাত হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দেশের সব অঞ্চলেই বৃষ্টিপাত বাড়বে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে দেশে বৃষ্টি বাড়তে পারে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ থেকে অনেকটা দূরে চলে যেতে পারে। তবে মৌসুমি বায়ু বা বর্ষা সারা দেশে সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবেও সারা দেশেই বৃষ্টি বাড়বে।’

এদিকে, সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে গাড়ির সংকট। ফলে ছাতা ভেজা কাপড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে লোকজনকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর