শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যশোরে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৭:২৯

মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান নগদ-এর ছিনতাই হওয়া ৩৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে যশোর পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার সাতজন হলেন যশোর শহরের পোস্টঅফিস পাড়ার ইউসুফ আলী সাজু (৩১), রনি গাজী (২৬), সুজন ইসলাম (৩৩), ইমাদুল গাজী (৪৬), নাসিম গাজী (১৯), সাগর হোসেন (২৪) ও সোহেল রানা (২১)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম একটি প্রাইভেট কারে ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথে মণিরামপুর জামতলা নামক স্থানে দুর্বৃত্তরা প্রাইভেটকারের গতিরোধ করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় জড়িত আরও ছয়জনকে ৩২ লাখ ৫ হাজার পাঁচশত টাকাসহ আটক করা হয়। আটকদের এ সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর