শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

২২ লাখ টাকা ছিনতাই, ৫ আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৭:০৫

রাজধানীর মিরপুরে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন— মোস্তাফিজুর রহমান, সৈকত হোসেন, মো. সোহাগ হাসান, জলিল মোল্লা ও পলাশ আহমেদ। এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপরিদর্শক নাজমুল হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী আকবর হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ জুন পটুয়াখালী থেকে মোস্তাফিজুরকে, বরিশাল থেকে সৈকত হোসেন, ১৭ জুন যশোর থেকে আসামী মো. সোহাগকে, আশুলিয়া থেকে জলিল ও ময়মনসিংহ পলাশকে গ্রেপ্তার করা হয়।

গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।

মামলার সূত্রে জানা গেছে, মামলার ভুক্তভোগী রাসেলের মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মাহমুদ ফরেইন এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান আছে।

ভুক্তভোগীর শ্যালক মামলার বাদী উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করে। গত ২৭ মে সকাল সাড়ে ৯ টায় বাদী ও ভুক্তভোগী রাসেল একসঙ্গে ২১ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা, ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ও ১১ হাজার ৫০০ রিয়াল একটি ব্যাগে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। ৯ টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানাধীন সেকশন-২ শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝের গলির মাথায় পৌছা মাত্রই তিনটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে এবং ০১জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে বাদীর হাতে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নেয়।

তখন বাদীসহ তার শ্যালককে অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি প্রতিরোধ করে অজ্ঞাতনামা একজন ব্যক্তি পিস্তল দিয়ে ফাকা গুলি করে এবং অন্য একজন ব্যক্তি ধারালো চাকু দিয়ে বাদীর কোমরের বাম পাশে আঘাত করে। পরবর্তীতে বাদী চিকিৎসা শেষে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর