শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক, ১০ লাখ ঝুঁকিপূর্ণ পেশায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৬:৪৬

দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই ৩৫ লাখ শিশির মধ্যে অন্তত ১০ লাখ শিশু জড়িত রয়েছে ঝুঁকিপূর্ণ পেশায়।

আজ বুধবার ১৮ জুন দুপুরে সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা। বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলের আয়োজন করা হয়।

শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যে শিশু শ্রমের সংজ্ঞা বিদ্যমান, তা সংশোধনের কাজ চলছে। নতুন সংজ্ঞায় শিশু শ্রমিকদের জন্য নির্দিষ্ট বয়সের সীমা নির্ধারণ করা হবে।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনের কাজ চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হবে।’

শিশুদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর