শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শান্তর বিদায়ে ভাঙল রেকর্ড গড়া জুটি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১২:৩২

১৪৮ রানে থামলেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এতে ভাঙল মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। ৯৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩০৯। ১১০ রানে খেলছেন মুশফিক, ক্রিজে নতুন ব্যাটার লিটন। বাংলাদেশের লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।

শান্ত-মুশফিকে তিনশ ছাড়ালো বাংলাদেশ

গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার।

প্রথম দিন ছিল পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।

ইতোমধ্যে দলের স্কোর তিনশ ছাড়িয়ে গেছে। দিনের তৃতীয় ওভারে নিজেদের জুটিও আড়াইশ রানে নিয়ে গেছেন দুই ব‍্যাটসম‍্যান। ৯৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০১। ১৪১ রানে খেলছেন শান্ত, মুশফিকের রান ১০৯। এখন লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর