শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:১৩

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট পতন হয় বাংলাদেশের। আসিথা ফার্নান্দোর বোলিংয়ে এনামুল হক ফিরেছেন শুন্য রানে আউট হয়েছে। প্রথম ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন ১১ রান, এক উইকেটের পতনে। শাদমান ইসলাম ৮ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে মমিনুল হক করেছেন ৩ রানে।

আজকের ম্যাচ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হলো। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় খেলা।

চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের।

গল টেস্টে অসুস্থতার জন্য খেলছেন না স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। চোট কাটিয়ে ওঠা পেসার ইবাদত হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ল।

দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে স্পিনারও দুজন—তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর