শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সান্তাহার জংশন স্টেশনে চুরি-ছিনতাই ও পকেটমারের ঘটনা বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:৫৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা বেড়েই চলছে। গত এক মাসে বিভিন্ন ট্রেন যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট, সোনার অলংকার ও টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগ থেকে জানা গেছে। একটি চক্র এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালালেও রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তাবাহিনীর রহস্যজনক নীরবতার কারণে এ ধরনের অপরাধপ্রবণতা বাড়ছেই। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

যাত্রীদের অভিযোগ এবং খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন এলাকায় পৌঁছলে যাত্রীদের চুরি যাওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধারসহ চোরকে আটক করা হয়। এরপর যাত্রীরাই আটক চোরকে থানায় সোপর্দ করেন।

এর আগে গত ৪ এপ্রিল ওই স্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উপজেলার কদমা গ্রামের আমেনা বিবি নামের এক গৃহবধূর কাছ থেকে ১২ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ব্যাগ ছিনতাই হয়। এ ছাড়া গত ৫ মে বগুড়া থেকে আসা ট্রেন যাত্রী শাহিনা বেগম সান্তাহার স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেন ওঠার পর পকেটমাররা তার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি এবং ওই দিনই নওগাঁর মহাদেবপুর থেকে আসা সালমা খানম নামের এক ট্রেন যাত্রীর ট্রলি ব্যাগ প্ল্যাটফরম থেকে কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।

শুধু তাই নয়, গত ২৫ মে সান্তাহার থেকে ট্রেনে ঢাকা যাওয়ার পথে এনামুল হক নামের এক যাত্রীর প্যান্টের পকেট কেটে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয় পকেটমাররা।

এ সব ঘটনায় থানায় মামলা বা অভিযোগের সংখ্যা কম হলেও প্রকৃত ঘটনার সংখ্যা কিন্তু কম নয়। থানায় বলে কোনো লাভ হবে না এমন ধারনা থেকে অনেকেই পুলিশকে অবগত বা মামলা, অভিযোগ করেন না।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আর চুরি, ছিনতাই ও পকেটমার রোধে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। গত তিন মাসে মাত্র তিনটি চুরি-ছিনতাইয়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মৌখিকভাবে কিছু মোবাইল চুরির অভিযোগ পাওয়া যায়। তারা পরে আর আসে না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর