শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শিরোপা জিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি দক্ষিণ আফ্রিকার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:১৯

শিরোপা জিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি দক্ষিণ আফ্রিকার

দীর্ঘ ২৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় মঞ্চে ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। রবিবার ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা।

এই জয়ের সুবাদে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেম্বা বাভুমার দল। বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৪, যেখানে ইংল্যান্ড ১১৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

শীর্ষে রয়েছে ডব্লিউটিসি রানার্সআপ অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৩।

এদিকে টানা দুই টেস্ট সিরিজে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে) হেরে ইংল্যান্ডের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানেই রয়েছে ভারত। নিউজিল্যান্ড পঞ্চম আর বাংলাদেশ নবম স্থানে। জিম্বাবুয়ে রয়েছে সবার নিচে, দ্বাদশ স্থানে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর