শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৮:২০

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এতে ইউনিট প্রতি দাম পড়বে প্রায় ৭ টাকা। কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলছিল।

রবিবার (১৫ জুন) থেকে নেপাল বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ছয় মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।’

বিপিডিবি সূত্র বলছে, শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে।

সেটি চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের। অর্থাৎ গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে।
এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলক গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করে। তখনো ৩৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এটিকে উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর