শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঘন ঘন ত্বকের সমস্যা? হতে পারে ডায়াবেটিসের লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৩:০৬

অনেকে মনে করেন, ডায়াবেটিস কেবল বয়স বাড়লেই হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। আজকাল অনেক কম বয়সির মধ্যেও এই রোগ দেখা যাচ্ছে। একবার শরীরে বাসা বাঁধলে ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রাই নয়, বরং শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের ওপরও প্রভাব ফেলে। সেই সঙ্গে বাড়িয়ে দেয় অন্য রোগের আশঙ্কাও।

এই রোগ চুপিচুপি শরীরে ঢুকে পড়ে। প্রাথমিক পর্যায়ে অনেক সময়ই কোনো লক্ষণ বোঝা যায় না। রক্ত পরীক্ষা করলেই শুধু নিশ্চিত হওয়া যায়।

তবে শরীর আপনাকে ইশারা দেয়—বিশেষ করে ত্বক। কিছু নির্দিষ্ট লক্ষণ ত্বকে দেখা দিলে সাবধান হওয়া জরুরি। চলুন, জেনে নিই।

‘নেক্রোবায়োসিস লিপোয়েডিকা ডায়াবেটিকোরাম’ – ত্বকের অদ্ভুত ফুসকুড়ি
এই রোগে ত্বকে লালচে বা বাদামি ফুসকুড়ি হয়, পরে সেগুলো দাগে পরিণত হয়।

সাধারণত মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। চোখের পাতা, ঘাড় বা পায়ের পাতায় এই লক্ষণগুলো স্পষ্ট হতে পারে। হাতে-পায়ে ফোস্কা – পোড়া দাগের মতো

ডায়াবেটিসে অনেক সময় হাতে বা পায়ে হঠাৎ ফোসকা দেখা দেয়, যা দেখতে অনেকটা পুড়ে যাওয়া জায়গার মতো লাগে। এ রকম লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ত্বকে অস্বস্তি ও কালচে দাগ

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত সঞ্চালনে সমস্যা হয়। এতে গলা, ঘাড় বা ত্বকের ভাঁজে কালচে ছোপ পড়তে দেখা যায়। প্রি-ডায়াবেটিক অবস্থায়ই এই উপসর্গ দেখা দিতে পারে।
ঘন ঘন ত্বকের সংক্রমণ

হাত বা পায়ের আঙুলের ফাঁকে, স্তনের নিচে বা শরীরের ভাঁজে বারবার ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে সেটিও হতে পারে ডায়াবেটিসের ইঙ্গিত।

ডায়াবেটিস নীরব ঘাতক। ত্বকের এই সাধারণ মনে হওয়া সমস্যাগুলোকেও হালকাভাবে নেওয়া ঠিক নয়। সময়মতো লক্ষণ চিনে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন। আগে ধরা পড়লে নিয়ন্ত্রণও সহজ।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর