শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কমলনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১২:৩৩

লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আমিন সর্দার (৭২) নামে দৃষ্টিহীন এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১৪ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার তোরাবগঞ্জ এলাকার রুহুল আমিনের ছেলে মাকছুদ (২৪) ও একই এলাকার মনিরের ছেলে আলমগীর (২৩)।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, চলতি বছরের ৭ এপ্রিল রাতে পূর্বশত্রুতার জেরে মাকছুদ ও আলমগীর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দৃষ্টিহীন বৃদ্ধ নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলুকে (৩০) মারধর করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার বাবা নুরুল আমিন বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 এ ঘটনায় নিহতের ছেলে বজলুর রহমান বাদী হয়ে ১০ এপ্রিল কমলনগর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে শনিবার রাতে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন ঘোষবাদ ইউনিয়নের রামবল্লভপুর গ্রাম থেকে মামলার এজাহার নামীয় ৪ নম্বর পলাতক আসামি মাকছুদকে ও কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার সামনে থেকে ৬ নম্বর আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর