শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৩:৫৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত ৮টা ৩০ মিনিটে একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে এবং মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথির দোকান, আমজাদের মুদি ও মিনহাজের মুরগির খাদ্য ও মেডিসিনের দোকান পুড়ে যায়।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত চলছে।

উল্লেখ্য, ছয় মাস আগে এই আউলিয়াবাদ বাজারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর