শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়ায় ‘হতাশ’ টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৩:২৮

বাংলাদেশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না। এতে ‘হতাশা’ প্রকাশ করেছেন টিউলিপ। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিউলিপ বলেছেন, ‘লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ।’

টিউলিপ ও তাঁর মা শেখ রেহেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার দাবি, টিউলিপ বা তাঁর মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার ২০০ স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তাঁর আইনজীবীরা বলছেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই।

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চার দিনের অবস্থানের সময় তাঁর সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিক গত ৪ জুন চিঠি পাঠিয়েছিলেন।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আশায় তিনি তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ড. ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, তিনি এই সপ্তাহে যুক্তরাজ্যে চার দিনের সফরের সময় টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না। প্রধান উপদেষ্টা বলেন, ‘না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর