শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নড়াইলে অনলাইন প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৩:১৯

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৪ জুন) সকালে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন—যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া। অভিযানে তাদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি সিমকার্ড, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে যৌথভাবে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অনলাইন প্রতারণা ও মাদকের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর