শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১২:৪১

রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে এসে র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটের প্রতিনিধিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়।

জানা গেছে, ভুক্তভোগীদের তুলে নেওয়ার পর টাকার ব্যাগটি রেখে উত্তরা ১৭ নম্বর সেক্টরে তাদের ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা।

ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার অধিক।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল।

তারা এই ঘটনায় যথাযথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর