শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ছাত্রশিবির তার আদর্শিক লড়াই থেকে কখনো পিছপা হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৭:৫৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রশিবির সমাজের আমূল পরিবর্তন ঘটাতে চায়। আদর্শিক সংগ্রামে ছাত্রশিবির কখনোই পিছপা হবে না, ইনশাআল্লাহ।"

আজ সকালে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদরাসা মিলনায়তনে জেলা শাখা আয়োজিত ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির জাতীয় ইস্যুতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ছাত্রশিবির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছে। ইতোমধ্যে এটি একটি জনপ্রিয় ও আদর্শিক সংগঠনে পরিণত হয়েছে।"

জাহিদুল ইসলাম বলেন, "ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে। এই আন্দোলনে ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেক সদস্য শহীদ হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন।"

সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলাল এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান। এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশ সূরার সদস্য মুফতি আবদুল হান্নান, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা, সহ-সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক প্রচার সম্পাদক খালেদ মাহমুদ ও সাবেক এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর