শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেড় লাখ ডলারে বিক্রি হলো মানবাকৃতির ‘লাবুবু’ পুতুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৩:১১

চীনের একটি অকশন হাউস অনুসারে, একটি মানবাকৃতি ‘লাবুবু’ পুতুল রেকর্ড ১০.৮ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার বা ১ লাখ ১০ হাজার ব্রিটিশ পাউন্ডে) বিক্রি হয়েছে। বেইজিংয়ের ইয়োংলে ইন্টারন্যাশনাল অকশন হাউস এই নিলামের আয়োজন করে। ১৩১ সেন্টিমিটার (প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি) উচ্চতার এই পুতুলটিকে বিশ্বের সবচেয়ে দামী খেলনা হিসেবে আখ্যা দিয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি।

‘লাবুবু’ হলো এক ধরনের অদ্ভুতুড়ে দানব-চরিত্রভিত্তিক পুতুল, যা এক দশক আগে হংকংয়ের শিল্পী ক্যাসিং লুং তৈরি করেন।

সাম্প্রতিক বছরগুলোতে সেলিব্রেটিদের প্রচারে এগুলোর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। চীনের একটি খেলনা তৈরির কম্পানি ‘পপ মার্ট’ এই পুতুলগুলো বাজারজাত করে। সাধারণত একটি লাবুবু পুতুলের দাম মাত্র ৫০ ইউয়ান। তবে এই সপ্তাহের নিলাম ছিল শুধুই লাবুবু পুতুলকে ঘিরে।

মোট ৪৮টি আইটেম বিক্রির জন্য তোলা হয় এবং প্রায় ২০০ জন নিলামে অংশ নেন। পুরো নিলাম থেকে মোট ৩৩.৭ লাখ ইউয়ান উঠেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এই খেলনাটির চাহিদা বেড়ে যায় যখন কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক-এর সদস্য লিসা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লাবুবু পুতুলসহ ছবি পোস্ট করতে শুরু করেন। এরপর পুতুলটি ভাইরাল হয়ে পড়ে।

গায়িকা রিহানা ও দোয়া লিপাসহ আরো অনেক তারকা লাবুবু বহন করতে দেখা গেছে, যা টিকটকে নতুন ট্রেন্ড তৈরি করে। এমনকি ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যামও একটি লাবুবু তার ব্যাগে লাগানো অবস্থায় ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে, যুক্তরাজ্যের পপ মার্ট শোরুমগুলোতে ক্রেতাদের মধ্যে লাবুবু নিয়ে ঝগড়ার ঘটনা ঘটলে সংস্থা তাদের সব পুতুল সেখান থেকে প্রত্যাহার করে।

পপ মার্ট মূলত লাবুবু পুতুলগুলো ‘ব্লাইন্ড বক্স’ আকারে বিক্রি করে, যেখানে ক্রেতারা আগে থেকে জানেন না কোন ডিজাইনের পুতুলটি তারা পেতে যাচ্ছেন।

এই রহস্যময় উপস্থাপনাও পুতুলটির জনপ্রিয়তা বাড়িয়েছে। লাবুবুর জনপ্রিয়তা পপ মার্ট কম্পানির ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে। ২০২৪ সালে সংস্থাটি ১ কোটি ৩০ লাখ ইউয়ান আয় করেছে, যা আগের বছরের দ্বিগুণেরও বেশি। গত বছর পপ মার্ট ইতালি, স্পেনসহ পাঁচটি দেশে নতুন শোরুমও চালু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, লাবুবুর এই উত্থান শুধুমাত্র একটি খেলনার সাফল্য নয়, বরং এটি আধুনিক সেলিব্রিটি সংস্কৃতি ও সোশ্যাল মিডিয়া প্রভাবের একটি শক্তিশালী উদাহরণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর