শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অ্যাপেনডিক্স ক্যান্সারের ৫টি লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৩:০২

একসময় বিরল বলে বিবেচিত হলেও, অ্যাপেনডিক্স ক্যান্সারের ঘটনা এখন তরুণদের মধ্যেও দ্রুত বাড়ছে। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে, প্রতি বছর প্রতি মিলিয়নে মাত্র ১ থেকে ২ জন আক্রান্ত হতেন এই ক্যান্সারে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই পরিসংখ্যানে বড় ধরনের পরিবর্তন এসেছে—বিশেষত জেনারেশন এক্স এবং মিলেনিয়ালদের ক্ষেত্রে।

Annals of Internal Medicine-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, এখন প্রতি তিনটি অ্যাপেনডিক্স ক্যান্সার কেসের একটিতে আক্রান্ত ব্যক্তি ৫০ বছরের নিচে। তুলনামূলকভাবে, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এই বয়সে আক্রান্তের সংখ্যা ৮টির মধ্যে মাত্র ১টি। এই পরিবর্তন চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে কারণ এই ক্যান্সারের উপসর্গগুলো খুব সাধারণ এবং অনেক সময় অন্য রোগ হিসেবে ভুল ধরা পড়ে।

অ্যাপেনডিক্স ক্যান্সারের এমন ৫টি প্রাথমিক লক্ষণ যা সহজে চোখ এড়ায়:

১. ডান নিচের পেটে অস্পষ্ট ব্যথা

এটি অ্যাপেন্ডিসাইটিস নয়, কিন্তু এরকমই অনুভব হতে পারে। ব্যথাটি সাধারণত মৃদু এবং স্থায়ী হয়। অনেক সময় গ্যাস, মাসিকব্যথা বা হজমের সমস্যার সঙ্গে মিশে যায়।

 ২. হঠাৎ মলত্যাগের অভ্যাসে পরিবর্তন

কোনও ব্যাখ্যা ছাড়াই কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া শুরু হওয়া। এটি আইবিএস বা ডায়েটের পরিবর্তনের মতো মনে হলেও এটি অ্যাপেনডিক্স টিউমারের ইঙ্গিত হতে পারে।

৩. পেটে ফোলাভাব বা অতিরিক্ত গ্যাস

বিশেষত যেসব ক্যান্সার মিউকাস তৈরি করে, যেমন মিউসিনাস অ্যাডিনোকারসিনোমা, তা পেটের মধ্যে তরল জমে ফোলাভাব সৃষ্টি করতে পারে। এটি একদিনের গ্যাস নয়, বরং কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

৪. হালকা রক্তশূন্যতা এবং ক্লান্তি

গোপন অভ্যন্তরীণ রক্তপাতের কারণে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, যা ধীরে ধীরে ক্লান্তি, মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট তৈরি করে।

৫. হঠাৎ ওজন হ্রাস

খাবার ও ব্যায়াম অপরিবর্তিত থাকা সত্ত্বেও ওজন কমে যাওয়া এই ক্যান্সারের এক বিপজ্জনক ইঙ্গিত হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর