শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাঁশখালীতে মহানবী (সঃ) কে কটূক্তির অভিযোগে গ্রাম্য ডাক্তার গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১২:২৫

চট্টগ্রামের বাঁশখালীতে হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রবীর চৌধুরী নামের এক গ্রাম্য ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রবীর চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার প্রমোদ চৌধুরীর পুত্র। সোমবার রাত ১১টার দিকে মহানবী (সঃ)-কে নিয়ে বাজে মন্তব্য ও কটূক্তিকারীর গ্রেপ্তারের দাবিতে বাংলাবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাম্বল বাংলাবাজারে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রাত ১টার দিকে স্থানীয় জনতা বাঁশখালী থানার সামনে জড়ো হয়ে গ্রেপ্তারকৃত পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বাঁশখালী থানার সামনে উপস্থিত জনতার উদ্দেশে নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম বলেন, “ইসলাম শান্তির ধর্ম। রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তির জন্য আমি সুপারিশ করবো। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে জানাবো। দ্রুত বিচার হওয়া উচিত। এ ঘটনায় রাষ্ট্র পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। সুষ্ঠু বিচার হবে। আপনারা পরিস্থিতির অবনতি ঘটাবেন না, কেউ যেন এ নিয়ে রাজনীতি না করে।”

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “আমার নবীর ইজ্জতের প্রশ্নে সবাইকেই সোচ্চার হতে হবে। আমরা কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি সাধারণ ধর্মপ্রাণ মানুষদের শান্ত থাকার আহ্বান জানান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর