শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন সালমান

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১১:২৪

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিলেন সালমান আলী আগা। তবে সবশেষ সিরিজে বাংলাদেশকে হারিয়ে পাল্টে যায় সালমানের ভাগ্য। পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। যার ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হতে যাচ্ছেন সালমান।

পিএসএল শেষে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে সবার মন জিতে নিয়েছেন সালমান। যার ফল হিসেবেই টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে এবং টেস্ট দলেরও অধিনায়ক হতে যাচ্ছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ‘নতুন প্রধান কোচ মাইক হেসন, নির্বাচক কমিটি এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মতে অধিনায়ক হিসেবে সালমান দারুণ করেছে। তারা সবাই একমত হয়েছে যে সালমানের সব সংস্করণে অধিনায়ক হওয়া উচিত।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর