শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ বাজেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৩:৪৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে সমন্বিতভাবে সমাধান করতে ব্যর্থ, যা জনগণ ও ব্যবসাগুলোর জন্য সমাধান বয়ে আনতে পারত বলে মনে করছে সিপিডি।

আজ রাজধানীর হোটেল লেকশোরে জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির পর্যালোচনায় এসব কথা বলা হয়েছে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। উপস্থিত রয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেনসহ সিপিডির গবেষণা দলের সদস্যরা।

তারা বলছেন, বাজেটের আকারের দিক থেকে ব্যতিক্রমী – যা চলতি বছরের বাজেটের চেয়ে ছোট। প্রস্তাবিত বাজেটে অবকাঠামোর পরিবর্তে জনগণের উপর জোর দিয়ে, প্রবৃদ্ধির বদলে সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এই লক্ষ্যগুলোর জন্য বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়নি।

বাজেটে কয়েকটি ইতিবাচক উদ্যোগ প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে কর অব্যাহতি, বিভিন্ন খাতের জন্য বরাদ্দ ও প্রণোদনা, এবং ক্ষতিকর কর্মকাণ্ডে উচ্চ হারে কর আরোপ। বরং একটি ন্যায্য ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা’ কিছু রাজস্ব নীতিমালা বাজেটের মূল স্লোগানের সঙ্গে সাংঘর্ষিক।

সিপিডি আশা করছে অঘোষিত আয়ের বৈধতা প্রদান এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কঠিন সময়ে প্রভাব বিস্তার করাসহ অর্থ উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ বাজেট প্রস্তাবনা পর্যালোচনা ও সংশোধন করবেন বলে আশা করছে সিপিডি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর