শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার বিয়ে ইস্যুতে জোর গুঞ্জনে শাকিব-মিস্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৪:৩২

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মিস্টি জান্নাত। প্রায় সময় শেখদের সাথে বিয়ে ইস্যুতে নেটিজেনদের আলোচনায় থাকেন এই নায়িকা। অন্যদিকে ঢালিউডের কিং সুপারস্টার শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী নায়িকা অপু বিশ্বাস কিংবা বুবলী মেগাস্টার শাকিব খানকে নিয়ে মেতে থাকেন ভার্চুয়াল যুদ্ধে।

ঢালিউডের তুমুল চর্চার মধ্যেই এবার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে এবার আরো জোর গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গেল বছর গণমাধ্যমের খবর, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। এরপরেই মূলত আলোচনার সূত্রপাত।

ওই সময় অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে গিয়ে শাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। কারণ, ঢাকাই সিনেমার নায়িকাদের মাঝে তিনিই ডাক্তার। তবে ওই সময় মিষ্টি জান্নাত সরাসরি কিছু পরিষ্কার না করলেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

তার ভাষ্য ছিল এমন- আমাকে অনেক সাংবাদিকই ফোন করছেন শাকিবকে বিয়ের ব্যাপারে। কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি। কারণ, এটা এখন বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক।

এখানেই বিষয়টি খোলাসা করা যেত। রহস্য রেখেই তিনি আরও বলেন, আমি একজন অভিনেত্রী। সেই সঙ্গে ডাক্তারও। আমার সঙ্গে শাকিবের অনেক জানাশোনা। তাই অনেকেই ভাবছেন, শাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। এটা সময় বলবে।

একের পর এক রহস্য রেখেই কথা বলেছেন মিষ্টি জান্নাত। এবার সেই রহস্যের পালে হাওয়া দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এবার সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।

এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ, সেখানে তিনটি ‘লাভ’ সাইন ও দুইবার ইংরেজি লাভ লেখা রয়েছে। এরপর থেকেই আলোচনা শুরু। ভক্তরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জন প্রবেশ করেছে আর সেটা মিষ্টি জান্নাত। অনেকে কমেন্ট বক্সে বলেই ফেলেছেন, শাকিবের তিন নম্বর বউ! আবার অনেকেই শুভকামনাও জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর