শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

একসঙ্গে নিরব-ইধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৮:০৫

শাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় এসেছিলেন ইধিকা পাল। এরপর শরীফুল রাজের সঙ্গে। সর্বশেষ বরবাদ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে।

তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দুজনের নাচানাচি ।
এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীর বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের। এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।

চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাইর মরুভূমিতে। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তাঁর সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে। মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।

কোমল পানীয় আফগানিস্তানে উৎপাদন হলেও এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে বলে- নিরব জানিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর