শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাশিয়ায় ট্রেনের ওপর ধসে পড়ল সেতু, নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১১:৩৭

রাশিয়ার ইউক্রেন সীমান্তের কাছে একটি মহাসড়কের সেতু ট্রেনের ওপর ধসে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে। ঘটনাস্থলটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

বিবিসির খবরে বলা হয়, ব্রিয়ানস্ক অঞ্চলের ওই সেতুটি ধসে পড়ার সময় কয়েকটি ভারী ট্রাক নিচে থাকা একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর পড়ে যায়। এতে আরো ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী দল ট্রেনে ভ্রমণকারী লোকজনকে খুঁজে বের করার চেষ্টা করছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মস্কো রেলওয়ে দাবি করেছে, পরিবহন কার্যক্রমে ‘অবৈধ হস্তক্ষেপের ফলে’ সেতুটি ধসে পড়েছে।

ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেছেন, ‘দুঃখজনকভাবে, সাতজন নিহত হয়েছেন। আহত সকল যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের হাসপাতালে নেওয়া হয়েছে।

মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের অফিস জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি ধসে পড়ার সময় ট্রেনটির ইঞ্জিন এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিকৃত ট্রেনের বগিগুলো থেকে যাত্রীরা একে অপরকে সাহায্য করে ধ্বংসাবশেষ থেকে বের হয়ে আসছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অতিরিক্ত উদ্ধারকর্মী, উদ্ধার সরঞ্জাম এবং রাতে উদ্ধারকাজ চালানোর জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে।

ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ভিগোনিচস্কি জেলায় অবস্থান করছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কো রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের উদ্ধার করে পাশের একটি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ‘ব্রিয়ানস্ক থেকে মস্কোগামী একটি বিশেষ ট্রেনে’ তাদের গন্তব্যে যেতে পারবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর