শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১১:১৮

বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে একদল যুবক নগরের ফকিরবাড়ি সড়কে দলটির কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে। এ ঘটনায় জাতীয় পার্টি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।

সংশ্লিষ্টরা জানায়, শনিবার রাত ৮টার দিকে একদল লোক ফকিরবাড়ি সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়।

এ সময় সেখানে ভাঙচুর করা হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এ ছাড়া দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়েছে।

জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম জানান, রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভাঙচুর হয়েছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর