শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হয়ে গেল শ্রীলীলার গায়েহলুদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৭:৩৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব শ্রীলীলার গায়েহলুদের ছবিতে। সোশ্যালে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, শ্রীলীলাকে হলুদ মাখাচ্ছেন একাধিক জন। নারী-পুরুষ উভয়ের হাত থেকেই হলুদ মাখছেন তিনি। মুখে নির্মল হাসি।

নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা।

পরনে পেলব নীল আর ঘিয়ে রঙের মিলমিশে তৈরি শাড়ি। সঙ্গে হালকা গয়না, চুলে ফুল। সব মিলিয়ে ঝলমল করছেন তিনি।

সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর।

ছবিগুলো নেটিজেনদের মধ্যে ধোঁয়াশা তৈরি করে দিয়েছে। ছবিগুলোতে ধরা পড়েছে অভিনেত্রীর গায়েহলুদের অনুষ্ঠান! সাধারণত যা বিয়ের আগে হয়।

এসব ছবি দেখেই চোখ কপালে সবার। সমাজমাধ্যমে প্রশ্নের বন্যা, কার্তিক আরিয়ানের সঙ্গেই বিয়ে হচ্ছে নায়িকার?

কার্তিক আরিয়ান-শ্রীলীলা কি সাত পাক ঘুরেই ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে বলিউড এবং দুই তারকার অনুরাগীরা।

অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন সব কটিই নায়িকার মধ্যে রয়েছে! কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শ্রীলীলাকে।

ফলে গায়েহলুদের ছবি ছড়াতেই হুলস্থূল শুরু।

নিন্দুকেরা যদিও বলছেন, সবটাই নাকি নতুন ছবির প্রচারের স্বার্থে। না হলে ছবি শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসার মতো বোকামি করবেন না কার্তিক-শ্রীলীলা।

কিছু অনুরাগীর দাবি, শ্রীলীলার জন্মদিন উপলক্ষে নাকি এই রীতি পালিত হয়েছে। তবে ইন্টারনেটে খুঁজলে জানা যাচ্ছে, নায়িকার জন্মদিন ১৪ জুন।

ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন। আবার প্রশ্ন উঠছে, যদি গায়েহলুদের অনুষ্ঠানই হয়, তবে সিঁথিতে সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা?

অনেক নেটাগরিক মনে করিয়ে দিচ্ছেন, দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা। যদিও পুরো বিষয়টি ধোঁয়াশায় ঢাকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর