শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার জিয়ার চরিত্রে অভিনয় করতে চান শুভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১৭:৫৮

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এবার কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’। এই সিনেমার মাধ্যমে শুভ আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে শুভ একটি গণমাধ্যমকে বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।”

নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে শুভ বলেন, “মুজিব সিনেমা করার পর গুঞ্জন উঠেছিল আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? আমি কখনো রাজনীতিতে জড়াব না, এটি আমার সচেতন ও ব্যক্তিগত সিদ্ধান্ত।”

‘নীলচক্র’ সিনেমার পোস্টারে শুভকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।

এছাড়া, শুভ সম্প্রতি কলকাতায় ‘জ্যাজ সিটি’ সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া, ‘উনিশে এপ্রিল’ ও ‘লহু’ সিনেমাতেও তিনি কাজ করেছেন।

দর্শকরা এবার ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভকে নতুন রূপে দেখতে পাবেন, যা তার অভিনয় জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর