শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শাহরুখকে মারার পরিকল্পনা করতেন গৌরীর ভাই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১২:৩৯

শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম আলোচিত জুটি। যাদের প্রেম থেকে শুরু করে সংসার, সবটাই বারবার দর্শকদের নজর কেড়েছে। শূন্য থেকে শুরু করে আজ বলিউডের সুপারস্টার শাহরুখ খান। কিং খানের মতো পুরুষকে স্বামী হিসেবে আদর্শ মনে করেন বহু নারী।

কিন্তু একটা সময় ছিল যখন গৌরী খান ও তার পরিবার শাহরুখ খানকে মেনে নিতে মোটেও রাজি ছিলেন না।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ধর্মীয় কারণে এই বাধা। শাহরুখ খান মুসলমান, অন্যদিকে গৌরী খান হিন্দু, তাই নাকি প্রাথমিকভাবে পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই বিয়েতে বাধা সৃষ্টি করা হয়েছিল।

আর সেই একই কারণে গৌরী খানের ভাই শাহরুখ খানকে পছন্দ করতেন না।

রীতিমতো মারার পরিকল্পনা করতেন। গৌরীর ভাইয়ের নাম বিক্রান্ত ছিব্বর। তিনি চাইতেন না শাহরুখ খান ও তার বোনের এই সম্পর্ক তৈরি হোক।

শাহরুখ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন বিক্রান্ত স্কুলে পড়ত। নিজেকে বড় দাদা ভাবত। যখনই দেখা হতো, গুন্ডাদের মতো আচরণ করত। একবার বন্দুক নিয়ে তিনি হুমকি দিয়েছিলেন।

গৌরী খানের কথায়, তার ভাই বলেই শাহরুখ খান কখনও বিষয়গুলোতে গুরুত্ব দেননি, বরং দেখা হলেই সমীহ করে কথা বলতেন।

তবে বিয়ে যখন হয়, তখন সমস্ত নিয়ম মেনেই সংসার পাতেন তারা। প্রাথমিকভাবে আইনি মতে বিয়ে করেন এই জুটি। পরবর্তীতে সামাজিক বিয়ে হয়। সেখানে শাহরুখ চেয়েছিলেন সমস্ত নিয়ম মেনে চলতে। সেদিন কোন ভয় তারিয়ে নিয়ে বেড়াচ্ছিল শাহরুখ খানকে?

ক্যারিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বিয়ের কোনও রীতিতে ভুল হোক চাননি। ধর্ম ভিন্ন, তাই তিনি এমন কিছু করতে চাননি, যা দেখে সকলের মনে হয়, তিনি গৌরীর ধর্মকে অসম্মান করছেন।

তাই বিয়ের দিন একটু বেশি সতর্ক ছিলেন তিনি। সময় নিয়ে সমস্ত নিয়ম মানার চেষ্টা করছিলেন। একটা সময় তা এতটাই দীর্ঘ হয়ে যায়, সেখানে উপস্থিত সকলে নিজে থেকেই বলে বসেন অনেক হয়েছে, এবার থামা হোক। আর এভাবেই নিজের বিয়েতে সবটা সামলেছিলেন কিং খান।

তবে একটা সময় গৌরী খানের বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়। এমনকি শাহরুখ নিজেই জানিয়ে ছিলেন, গৌরীর থেকে সেই বাড়িতে শাহরুখের সম্মান বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর