শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ক্যান্সার বাড়ায় যে ৫টি খাবার, যা আপনি প্রতিদিন খাচ্ছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৮:১০

বর্তমান সময়ে খাদ্যাভ্যাসের পরিবর্তন ও খাদ্যপ্রস্তুতিতে ব্যবহৃত নানা রাসায়নিক পদার্থ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে বাজারে পাওয়া আটার গুণগতমান থেকে শুরু করে প্রক্রিয়াজাত মাংস, চিনির ব্যবহার ও পপুলার ফাস্ট ফুড আলুর চিপস—সবকিছুতেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের ঝুঁকি।

আটার পরিশোধন ও ক্লোরিন ব্লিচিং: পুষ্টির বড়ো চুরি
আটাকে সাধারণত আটবার পরিশোধন করা হয়, যা পুষ্টিগুণের প্রায় সবটুকু শেষ করে দেয়। এরপর তা ক্লোরিন গ্যাস দিয়ে ব্লিচ করা হয়, যা দেখতে সাদা ও আকর্ষণীয় হয়, কিন্তু মানবদেহের জন্য একেবারেই ক্ষতিকর। গবেষকরা বলছেন, এই ধরনের আটা শরীরে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিস ও ক্যান্সারের মতো গুরুতর রোগের কারণ হতে পারে।

চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টি: মধু, গুড় ও ম্যাপেল সিরাপ
বর্তমানে প্রক্রিয়াজাত চিনির ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বহন করে। ক্যান্সার কোষ প্রক্রিয়াজাত চিনিকে প্রিয় খাবার হিসেবে গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পায়। তাই চিনির বদলে প্রাকৃতিক মিষ্টিজাতীয় যেমন মধু, গুড় কিংবা ম্যাপেল সিরাপের ব্যবহার স্বাস্থ্যকর বিকল্প।

প্রক্রিয়াজাত মাংস: অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের গবেষণায় প্রকাশ পায়, প্রক্রিয়াজাত মাংস ব্যবহারে অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি প্রায় ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। এই ধরনের মাংসে থাকে উচ্চমাত্রার রাসায়নিক সংরক্ষক, ধোঁয়া ও স্মোকের পদার্থ, যা মানবদেহের জন্য বিষাক্ত। বিশেষ করে ধোঁয়া বা স্মোকের কারণে তৈরি বিষাক্ত পদার্থ শরীরে জমা হয়ে ক্যান্সারসহ নানা জটিলতা সৃষ্টি করে।

মাছ চাষের রাসায়নিক ও আলুর চিপসে ‘অ্যাক্রিলামাইট’: লুকিয়ে থাকা ভয়
আজকাল মাছ চাষে জীবাণু, ভাইরাস ও পরজীবী থেকে বাঁচাতে ব্যবহৃত বিভিন্ন জীবাণুনাশক ও কীটনাশক রাসায়নিক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। একইভাবে, শিশু ও বড়ো সবার পছন্দের আলুর চিপসকে ক্রিস্পি বা মচমচে করতে উচ্চ তাপমাত্রায় ভাজলে ‘অ্যাক্রিলামাইট’ নামক কারসিনোজেন (ক্যান্সার সৃষ্টি করা পদার্থ) তৈরি হয়।

বর্তমান খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পুষ্টিগুণহীন প্রক্রিয়াজাত খাদ্য, রাসায়নিক দ্বারা দূষিত মাছ ও ভাজাপোড়া খাবার আমাদের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। তাই প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং প্রক্রিয়াজাত খাদ্য ও চিনির ব্যবহার কমিয়ে আনা।

স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমেই আমরা ক্যান্সারসহ নানা জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারি। তাই প্রতিদিনের খাদ্য নির্বাচন যেন হয় বুদ্ধিমত্তার সঙ্গে, পুষ্টিকর ও নিরাপদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর