শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জীবননগরে ভয়াবহ আগুনে পুড়ল ১১ দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৫:৩৬

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল মোহাইমেন তুষার।

তিনি জানান, ঘটনার বেশ কিছুক্ষণ পর টহলরত পুলিশের মাধ্যমে রাত ১টা ৩৩ মিনিটে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সোমবার দিবাগত রাতে (২৬ মে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের নৈশপ্রহরী রেজাউল ইসলাম জানান, কাঁচাবাজারের সাইফুল ইসলামের খাবারের হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আগুনে তার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াসাখাওয়াত হোসেনের খাবারের হোটেলের সাড়ে ৩ লাখ টাকার মালামাল, আমিনুল ইসলামের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল, সাইফুর রহমানের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল, আমিনুল ইসলামের মুদি দোকানের গোডাউনে রাখা ১৫ লাখ টাকার মালামাল, ফারুক উদ্দিনের দোকানে ৫ লাখ টাকার মালামাল, শাহিন মোল্লার দোকানে ১০ লাখ টাকার মালামাল ও আরব আলীর জুতার দোকানে ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এছাড়াও তরিকুল ইসলাম, রবিউল ইসলাম ও মিজান হোসেনের অস্থায়ী কাপড়ের দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী রানা হোসেন বলেন, ‘‘এখানে মূলত কিছু দোকানের গোডাউন ছিল। ঈদ উপলক্ষে অনেকে মালামাল তুলে রেখেছিলেন। সয়াবিন ও তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।’’

জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবুর রহমান বাবু বলেন, ‘‘ঈদের আগে এমন অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। দোকানের সব মালামাল পুড়ে গেছে।’’

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জীবননগর কাঁচা বাজারের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা পোড়া ছাইয়ের ভেতর অবশিষ্ট কিছু খোঁজার চেষ্টা করছেন। তারা সবাই দুঃখ ভারাক্রান্ত ও হতাশাগ্রস্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর