শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যে ৩ রোগে আক্রান্ত হয়ে বেশি মারা যান পুরুষরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৭:৪৬

বর্তমান সময়ে পুরুষেরা তিনটি রোগে নারীদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এসব রোগে আক্রান্ত হয়ে বেশি মারাও যাচ্ছেন পুরুষরা। এমনটাই দাবি গবেষকদের।

পুরুষরা ধূমপান বেশি করে ফলে তাদের শরীরে নানা রোগ বাসা বাধে। গবেষকেরা দাবি করেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ইথিওপিয়া, ইকুয়েডরে পুরুষেরা ডায়াবিটিসে বেশি আক্রান্ত হচ্ছেন।

৩৯টি দেশের পুরুষদের ওপর সমীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেছেন, ৩০ বছরের পর থেকে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বেশির ভাগই প্রি-ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিস ধরা পড়েছে। অত্যধিক নেশা করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দিনভর বসে কাজ, ব্যায়াম না করা এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করানোর কারণে রোগ ধরা পড়ছে দেরিতে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘প্লস’ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, নতুন গবেষণাটির জন্য ১৩১টি দেশের নারী ও পুরুষদের মধ্যে সমীক্ষা চালানো হয়।

এরপর গবেষণায় দেখা যায়, অত্যধিক নেশা করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দিনভর বসে কাজ করা, কম শারীরিক কসরত এবং নিয়ম মেনে স্বাস্থ্যপরীক্ষা না করানোর কারণে তিন রোগে আক্রান্ত হচ্ছেন পুরুষরা। এ তিন রোগ হলো ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ও এইডস। রোগগুলোর কারণ হিসেবে গবেষকরা বলছেন, ধূমপান ও মদ্যপানের কারণে নারীদের তুলনায় পুরুষরা ডায়াবেটিস ও হাইপারটেনশন বা উচ্চরক্তচাপে বেশি আক্রান্ত।

গবেষণায় আরও বলা হয়, কমবয়সী নারীদের তুলনায় পুরুষরাই এইচআইভিতে বেশি আক্রান্ত হচ্ছেন। এর জন্য পুরুষের একাধিক যৌনসঙ্গী ও নিষিদ্ধ যৌন জীবনকে দায়ী করছেন গবেষকরা। এসব কারণে নারীদের তুলনায় পুরুষরা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও এইডসের ঝুঁকিতে বেশি রয়েছেন বলে সিদ্ধান্তে পৌঁছান গবেষকরা। পরিসংখ্যান বলছে, এ তিন রোগে ভুগে মৃত্যুর দিকে ঢলে পড়ার সংখ্যাও নারীর তুলনায় পুরুষের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ধুমপান ও মদ্যপান থেকে বিরত থাকার পাশাপাশি সুরক্ষিত যৌনজীবন ও সচেতনতাই পারে এ তিন রোগ থেকে পুরুষদের সুরক্ষিত রাখতে।

ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, চিলি, ইতালিসহ ৭৬টি দেশের পুরুষ ও মহিলার ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, নারীদের চেয়ে পুরুষরাই বেশি এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। অনিরাপদ যৌনজীবন, একাধিক সঙ্গী থাকা, এইডস নিয়ে সচেতনতার না থাকার কারণে এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তদের মধ্যে কমবয়সীদের সংখ্যাই বেশি।

হাইপারটেনশনের রোগীর সংখ্যা এশিয়ার দেশগুলোতে বেশি। এর মধ্যে এগিয়ে ভারত। এ দেশে প্রায় ৫০ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগে। নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ শতাংশের কাছাকাছি।

জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কমবয়সিরাও ভুগছেন এই সমস্যায়। ২০ থেকে ৩০ বছর বয়সি ছেলেদের প্রতি ১০ জনের এক জন আক্রান্ত উচ্চ রক্তচাপের সমস্যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর