শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১০:৪৩

পাকিস্তানের পূর্ব-মধ্য পাঞ্জাব প্রদেশে শনিবার প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯২ জন। এছাড়া ঝড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্য দ্য ডন জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বাড়িঘর ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থান করার ফলে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

প্রচণ্ড বাতাসে একটি স্থানীয় কারখানার ছাদ ধসে পড়লে এক কর্মীর মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন।

এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ে আরও বেশ কয়েকটি কাঁচা ও জরাজীর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শুক্রবার, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ধুলোর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল।

পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, “বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর