শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৫০ নারী ধর্ষণ: ৩ হাজার ভিডিওসহ চালক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৮:১৯

জাপানে এক ট্যাক্সিচালককে নারী যাত্রীদের মাদক খাইয়ে ধর্ষণ এবং তা গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৫০ জন নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। তার ডিভাইস থেকে ৩ হাজারেরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাপানের প্রধান দৈনিক ইয়োমিউরি শিম্বুন এবং জিজি প্রেস জানিয়েছে, অভিযুক্ত চালক নিজের ট্যাক্সি বা বাসায় নারীদের যৌন নিপীড়নের সময় ধারণ করা হাজার হাজার ভিডিও সংরক্ষণ করতেন।

টোকিও পুলিশের মুখপাত্র এএফপিকে জানান, ৫৪ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। ওই নারীর বয়স তখন বিশের কোঠায় ছিল।

পুলিশ জানায়, বুধবার তাকে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি-ভিডিও ধারণের শাস্তিযোগ্য অপরাধে’ গ্রেপ্তার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ভুক্তভোগীদের চুলে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত করেছে তদন্তকারীরা। তার মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে পাওয়া ভিডিওর কিছু ২০০৮ সালের পুরনো।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথম তাকে গ্রেপ্তার করা হয়। পরে মুক্তি পেলেও ডিসেম্বরে আবার যৌন নিপীড়নের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর