শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে! ভয়াবহ বন্যার আশংকা যেসব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১২:৩৭

বাংলাদেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আত্রাই নদীর ভারতে নির্মিত একটি বাঁধ ধসে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীতে পানির উচ্চতা দ্রুত বাড়ছে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলোতে মানব ও ফসলের ক্ষতির আশঙ্কা প্রবল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পশ্চিমবঙ্গের বালুরঘাটের কাছে আত্রাই নদীর ওপর ভারতের নির্মিত বাঁধটি ২০ মে সকালে ভেঙে পড়ে, যখন নদীতে প্রবল পানির চাপ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটির মেরামতকৃত একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ে। ফলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলসহ বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

পাউবো জানায়, আত্রাই নদী ভারতের অংশ থেকে বাংলাদেশে প্রবেশ করায় হঠাৎ পানিপ্রবাহ বেড়ে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

শেরপুরের চেল্লাখালি নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা দ্রুত বাড়ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে পানি নামতে শুরু করেছে, যা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুর্যোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

ইতোমধ্যে নদীতীরবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন এখনো না শুকাতে নতুন করে এই বন্যার পূর্বাভাসে দুশ্চিন্তা আরও বেড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ত্রাণ ও উদ্ধার প্রস্তুতি নিতে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর