শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কান ফেস্টে ‘কুনজর’ এড়াতে জাহ্নবী কপূরের নয়া ফ্যাশন ট্রিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১২:২৪

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। এবারের উৎসবে অনেক তারকা হাজির ছিলেন, কিন্তু জাহ্নবীর ঘোমটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ আলোচনা হয়েছিল। তার সাজ অনেককে স্মরণ করিয়েছে তার মা শ্রীদেবীর গ্ল্যামারাস লাল গালিচার মুহূর্তগুলো।

তবে এই প্রথমবার কান-এর লাল গালিচায় হাঁটার আগে জাহ্নবী একটি বিশেষ জিনিষ নিয়েছিলেন। কারণ, ‘কুনজর’ বা চোখের দোষের কথা জাহ্নবী বিশ্বাস করেন, যা তার মায়ের থেকে শিখেছেন। তাই উৎসবের আগে ‘কুনজর’ থেকে বাঁচার জন্য হাতে কালো সুতোর মালা বাঁধেন তিনি।

জাহ্নবীর পরিধান ছিল তরুণ ডিজাইনার তাহিলিয়ানি কর্তৃক তৈরি ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ের পোশাক, যেখানে ধাতব কাজ ছিল চকচকে। গলায় মুক্তোমালা এবং পুরো সাজের বিশেষ আকর্ষণ ছিল তার ঘোমটা। ঘোমটা একটি ওড়নার মাঝের অংশ, যা ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে রাখা হয়েছিল, যেন এক ভারতীয় বধূর রূপ। তবে অনুরাগীদের নজর ছিল তার হাতে বাঁধা কালো সুতোর দিকেও, যা কুনজর এড়ানোর জন্য ব্যবহৃত হয়।

২০ মে সন্ধ্যায় জাহ্নবীকে তার ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হাঁটতে দেখা যায়। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক কর্ণ জোহর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর