শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

২৩ বছর বয়সেই ২৫ বিয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৩:১৬

মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করে প্রতিটি স্বামীকে ঠকিয়েছেন এক তরুণী। তাদের কাছ থেকে নগদ অর্থ, গয়না ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যেতেন তিনি। অবশেষে রাজস্থানের সাওয়াই মাধোপুর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রতারক এই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, অভিযুক্ত তরুণীর নাম অনুরাধা পাসওয়ান। তাকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে এখন তাকে ‘লুটের বধূ’ হিসেবেই চেনে অনেকে।

পুলিশ জানিয়েছে, অনুরাধা একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। এই চক্রের মূল টার্গেট ছিল বিয়ের জন্য ব্যাকুল, সাধারণ পরিবার থেকে আসা পুরুষরা। স্থানীয় দালালদের মাধ্যমে পাত্রদের কাছে হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি পাঠিয়ে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাবি করা হতো।

বিয়ের পর কিছুদিন স্বামীর ঘরে অবস্থান করলেও, পরে রাতের আঁধারে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক পণ্য নিয়ে গায়েব হয়ে যেতেন অনুরাধা।

এই প্রতারণার বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক ব্যক্তি। তিনি জানান, অনুরাধাকে বিয়ে করতে তিনি দুই দালালকে ২ লাখ টাকা দেন।

কিন্তু কোর্ট ম্যারেজের ১২ দিন পর, অনুরাধা সব গয়না ও দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘আন্ডারকভার অপারেশন’ পরিচালনা করে। এক গোপন গোয়েন্দাকে পাত্র সাজিয়ে দালালদের সঙ্গে যোগাযোগ করানো হয়। অনুরাধার ছবি পাওয়ার পর ফোন ট্র্যাক করে ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত সাত মাসে অনুরাধা পাসওয়ান অন্তত ২৫ জন পুরুষকে একইভাবে বিয়ে করে প্রতারণা করেছেন।

এই ঘটনায় জড়িত দালাল চক্র এবং অন্যান্য সহযোগীদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর