শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাপুয়া নিউ গিনিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:০১

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে।

ইউএসজিএস বলছে, শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনির উত্তর উপকূল। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আঘাত হেনেছে এই ভূমিকম্প।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনিতে সুনামির আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে। ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি অন্যতম হটস্পট হিসেবে পরিচিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর