শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মোবাইল ফোনে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১১:৫৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কলেজপাড়া এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। 

নিহত নাজমুল হাসান উপজেলা সদরের চন্ডিপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। 

স্থানীয় ও নিহতের আত্মীয়রা জানান, উপজেলার সদর কলেজপাড়া এলাকার বন্ধুদের সঙ্গে রাতে নির্মাণাধীন একটি ভবনে আড্ডা দিচ্ছিলেন নাজমুল হাসান। আড্ডা দেওয়ার একপর্যায়ে তার মোবাইল ফোনে কল আসে।

মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যায় নাজমুল হাসান। তখন বন্ধু ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে জেনেছি নাজমুল হাসান নামে একজন ছেলে ছাদে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর