শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১১:৫০

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন।

২০২৪ সালে রাজধানীর ভাটারা এলাকায় এই আন্দোলনের সময় ঘটে যাওয়া এক ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন কে আসামি করা হয়।

ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। মামলাটি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা আরও কয়েকশ ব্যক্তির বিরুদ্ধে। বাদী এনামুল হক অভিযোগ করেন, অভিযুক্তরা আন্দোলনের বিরোধিতা করেছেন এবং অর্থ ও প্রভাব খাটিয়ে তা দমনে ভূমিকা রেখেছেন।

আসামিদের মধ্যে ঢাকাই চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নুসরাত ফারিয়ার নামও রয়েছে।

মামলাটি ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ঢাকার ভাটারা থানায় নথিভুক্ত হয়।

১৮ মে (রোববার) দুপুরে ব্যক্তিগত সফরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। তবে মামলার তদন্ত চলমান থাকায় আগামী দিনে এ বিষয়ে আরও আইনি কার্যক্রম হতে পারে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর