শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৩:২২

পাকিস্তানের সিন্ধু প্রদেশে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সইফুল্লাহ খালিদ নামেও পরিচিত ছিলেন।

সইফুল্লাহ খালিদ নেপালে লস্করের ইউনিট তৈরির কাজ করছিলেন বলে জানা গেছে। ভারতের বেশ কয়েকটি হামলায় তিনি মূল পরিকল্পক ছিলেন বলে দিল্লি দাবি করেছে। তবে ওই ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়।

নেপালে ওই ব্যক্তি বিনোদ কুমার নাম নিয়ে বসবাসও করতেন বলে পাকিস্তানের প্রশাসন জানিয়েছে। তবে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিন্দুর চালানোর পরেই সিন্ধু প্রদেশে সইফুল্লাহ খালিদকে গুলি করে হত্যার খবর এলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর