শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

১৯ বছর পর পর্দায় ’শাহরুখ-রানি’ জুটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৭:২৭

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর আবারো বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন ছবি ‘কিং’–এ এবার তাকে দেখা যাবে অ্যাকশন-থ্রিলার রূপে। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এ ছবিতে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুহানা খান (শাহরুখের মেয়ে), অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। এবার এই তারকাবহুল ছবিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন রানি মুখার্জি।

শাহরুখ খান ও রানি মুখার্জির জুটি বলিউডে দারুণ জনপ্রিয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’—এসব ছবিতে তাদের রসায়ন দর্শক হৃদয়ে আজও গাঁথা। ১৯ বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন তারা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, ছবিতে রানি মুখার্জিকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে। যদিও মাত্র পাঁচ দিনের শুটিং থাকছে তার জন্য, তবে চরিত্রটি ছবির কাহিনিতে আবেগ ও নাটকীয়তা যোগ করবে। এক সূত্র জানায়, “এই চরিত্রটিই পুরো গল্পে এক গুরুত্বপূর্ণ বাঁক এনে দেবে। রানির এই চরিত্রটাই ‘কিং’ ছবির হৃদয় বলা চলে।”

সূত্র আরও জানিয়েছে, রানিকে যখন চরিত্রটি অফার করা হয়, তখন তিনি না করেননি। শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের আহ্বানে তিনি সানন্দে রাজি হন।

বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। শুটিং শুরু হবে ২০ মে, মুম্বাইতে। এরপর ভারতের বিভিন্ন লোকেশন ছাড়াও ইউরোপেও বড় অংশের শুটিং হবে। ছবিটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘কিং’-এর পাশাপাশি রানি মুখার্জির হাতে রয়েছে ‘মারদানি ৩’ ছবিও। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর