শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মিথিলা

নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে পৃথিবী সামনে এগিয়ে যেতে পারবে না

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৭:০৬

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি জানিয়েছেন, তার অভিনীত ওয়েব সিরিজ ‘অ্যালেন স্বপন টু’ নিয়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, “অ্যালেন স্বপন টু নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। আশা করি সামনে দর্শকের প্রতিক্রিয়া ভালো হলে ‘থ্রি’ হওয়ার সম্ভাবনাও থাকবে। দেখা যাক সেটা হয় কিনা।”

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘নারী মৈত্রীর যাত্রা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিথিলা। নারী অধিকার ও সমতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমার সঙ্গে আরও অনেকে ছিলেন, যারা খুব স্বাভাবিকভাবে নারীর সমতা ও অধিকারকে প্রতিষ্ঠা করতে চান। আমি নিশ্চিত, আপনারাও সবাই একই চাওয়া পোষণ করেন। কারণ পৃথিবীর অর্ধেক নারী, অর্ধেক পুরুষ—যদি নারীরা পিছিয়ে থাকে, তাহলে এই পৃথিবী সামনে এগিয়ে যেতে পারবে না।”

নারী অধিকার নিয়ে তিনি আরও বলেন, “এটা খুব স্বাভাবিক, এটা কমন সেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয়, সেটা নিয়ে আমাদের সবাইকে কথা বলতে হবে।”

এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জলে জ্বলে তারা'–তে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন মিথিলা। তিনি জানান, “এই এওয়ার্ডটি পেয়েছি আমার ছবি ‘জলে জ্বলে তারা’র জন্য, যা ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। খুব কষ্ট করে কাজটি করেছি। সার্কাসে কাজ করে এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কষ্টের স্বীকৃতি পেলে ভালোই লাগে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর