শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১২:১৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। ১৫ মে যাত্রীরা ২৯ মে’র টিকিট সংগ্রহ করতে পারবেন।

বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “টিকিট অনলাইনের পাশাপাশি সরাসরি বাস কাউন্টার থেকেও কেনা যাবে। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনেই টিকিট দেবে।”

ভাড়ায় কড়াকড়ি, নজরে এসি বাসও

বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শুভঙ্কর ঘোষ। তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। রাকেশ বলেন, “যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, পরিবহন কোম্পানিগুলো নিজেদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। তবে এবার সিদ্ধান্ত হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর