শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতের মাস্টারপ্ল্যানে ‘ইকোনমিক জোন’ বাস্তবে ‘বন-জঙ্গল’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১২:০৩

মঙ্গলবার (১৩ মে) রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ভাষ্যমতে, ভারতের অর্থনৈতিক অঞ্চলটি মূলত ৩৩ হাজার একরের একটি মাস্টারপ্ল্যানের অংশ ছিল, যেটি পরবর্তীতে প্রথম ধাপে ১০-১৫ হাজার একরে সীমিত করা হয়। তবে প্রকৃতপক্ষে কোনো নির্মাণ বা বাস্তব কাজ সেখানে শুরু হয়নি। বরং যে জায়গাটি ইজেড হিসেবে নির্ধারিত ছিল, সেখানে এখনো বন-জঙ্গলই রয়ে গেছে।

জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর। এটাকে বিশ্বমানের একটি বন্দরে আমরা রূপান্তরিত করতে চাই কিন্তু সবার আগে জাতীয় স্বার্থ। বিনিয়োগ ও কর্মসংস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থ, এটি দলীয় বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে।’

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিডা নিরন্তর কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে। এসব সংকট থেকে উত্তরণে আমরা এখন কী করছি, সামনের ছয় থেকে আট মাসের মধ্যে কী করব এসব বিষয়ে আপনাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে বলে প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর। এটাকে বিশ্বমানের একটি বন্দরে আমরা রূপান্তরিত করতে চাই কিন্তু সবার আগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ (আপোস) করা হবে না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর